যশোর চুরামনকাটিতে বিএনপি নেতার বাড়িতে বোমাসাদৃশ্য বস্তু ফেলে ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা

যশোর চুরামনকাটিতে বিএনপি নেতার বাড়িতে বোমাসাদৃশ্য বস্তু ফেলে ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৩ নভেম্বর ২০২৬

যশোর সদর উপজেলার চুরমণকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং স্থানীয় ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিমুল হোসেনের বাড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি হুমকিমূলক চিরকুট ফেলে রেখে গেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বিএনপি নেতা তার নিজ বাড়ির চত্বরে এই রহস্যজনক বস্তু দেখতে পেয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল, কোতোয়ালি থানা পুলিশ এবং সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় থাকা বোমাসদৃশ বস্তু দুটি ও চিরকুটগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উদ্ধারকৃত আলামতগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই ধরনের আতঙ্কজনক কার্যকলাপ চালিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।

এদিকে, এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পরই ঘটনাস্থলে ছুটে যান চুরমণকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, মামুন মহাসিন, যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন এবং সাংগঠনিক সম্পাদক শামীম কবীর অসীমসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি কুচক্রী মহল এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং শান্ত পরিবেশকে বিনষ্ট করার জন্য এই ধরনের কাপুরুষোচিত চক্রান্তে লিপ্ত রয়েছে। তাঁরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ঐতিহ্যের যাত্রায় আধুনিকতার ছোঁয়া যশোর আইনজীবী সমিতিতে : চালু হলো অনলাইন অটোমেশন

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে শার্শার সেই লম্পট দপ্তরি সুমনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

থার্মাল ড্রোন, নাইট ভিশন ও আধুনিক প্রযুক্তিতে মোড়ানো সীমান্ত

শার্শায় ৯৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

চৌগাছায় খননকৃত কপোতাক্ষ নদের জমি দখলের মহোৎসব : প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধ বেড়া নির্মাণ

ডা. উষার স্বেচ্ছাশ্রমের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন যশোর জেলা বিএনপির

যশোরের দুই থানার ওসির পারস্পরিক রদবদল

যশোরে বিদেশি মদ ও প্রাইভেটকারসহ মধুখালী ও গলাচিপার দুই মাদক ব্যবসায়ী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *