স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২১ নভেম্বর) সীমান্তবর্তী এলাকায় টহল দলের অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত পণ্যের তালিকায় রয়েছে ১০৫টি ভারতীয় শাড়ি, ৪১টি কম্বল, ৫টি চাদর, সাড়ে ৭ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৮ কেজি কিসমিস, ৪ প্যাকেট সোনপাপড়ি, ৩৬৪টি চকলেট, ২ হাজার ৭০টি ওষুধ এবং ৪ হাজার ২২টি কসমেটিক্স সামগ্রী।
বিজ্ঞাপন
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা নিরূপণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

