যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত : দুই আশঙ্কাজনকসহ আহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত : দুই আশঙ্কাজনকসহ আহত ৩

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত (রেফার্ড) করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী একটি মিনি পিকআপ সজোরে ধাক্কা দিলে নেছার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অনিক (২৩) ও জিয়া (৫৫) নামে অপর দুজন মারাত্মকভাবে আহত হন। হতাহত সকলের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলাটগঞ্জ এলাকায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী মিনি পিকআপটি হামিদপুর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে তা দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ঢুকে পড়ে। এতে পিকআপের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে ভেতরের যাত্রীরা চ্যাপ্টা হয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় অনিক ও জিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে সংরক্ষিত রাখা হয়েছে।

অন্যদিকে, একই দিন সকাল ৯টার দিকে মণিরামপুর উপজেলার গাংড়া এলাকায় পৃথক একটি দুর্ঘটনা ঘটে। সেখানে হেলমেট ছাড়া অসাবধানতাবশত বাইসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তনময় দেবনাথ (২৮) নামে এক যুবক পাকা সড়কে ছিটকে পড়ে আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি উক্ত হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

শার্শায় ওড়না পেঁচিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

শার্শায় টাকার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ!

যশোর স্টেডিয়ামপাড়ায় চোর সন্দেহে যুবককে গণপিটুনি!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *