যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

দীর্ঘ চাকরিজীবনের সফল সমাপ্তিতে যশোর কেন্দ্রীয় কারাগারের উদ্যোগে কর্মকর্তা ও কারারক্ষীদের এক ভাবগাম্ভীর্যপূর্ণ ও বর্ণাঢ্য অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) যশোর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সর্বপ্রধান কারারক্ষী, মেট্রন, হিসাবরক্ষক, সহকারী প্রধান কারারক্ষী, কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের নিরলস সেবার স্বীকৃতি হিসেবে ফুলেল শুভেচ্ছা, স্মারক উপহার এবং বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম, জেলার আবিদ আহমেদ এবং ডেপুটি জেল সুপারসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বশরীরে উপস্থিত থেকে বিদায়ীদের এ সম্মাননা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী কর্মীদের কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন। যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে তাঁদের দীর্ঘ কর্মজীবনের কর্মনিষ্ঠা, সততা ও সুদৃঢ় আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পরশেষে পরম করুণাময় মহান আল্লাহর নিকট অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের শুভ অবসর-পরবর্তী জীবন যেন সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তম স্বাস্থ্যে পরিপূর্ণ থাকে—সেই প্রার্থনা জানিয়ে সভার সমাপ্তি টানা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *