যশোরে পুকুর থেকে চায়নিজ রাইফেলের গুলি ও চার্জার উদ্ধার

যশোরে পুকুর থেকে চায়নিজ রাইফেলের গুলি ও চার্জার উদ্ধার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের একটি পুকুর থেকে চায়নিজ রাইফেলের সাত রাউন্ড গুলি ও একটি চার্জার উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার সিদ্ধিপাশা (সোনাতলা) গ্রামের মোস্তফা মোল্লার পুকুর থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিপাশা গ্রামের মোক্তাদির মোল্লা (৮) ও ওয়াজেদ মোল্লা (১১) নামে দুই শিশু পুকুরে গোসল করতে নামে। এ সময় মোক্তাদিরের পায়ের নিচে পানির মধ্যে কোনো একটি বস্তু অনুভূত হলে সে ডুব দিয়ে সেটি তুলে আনে। পরে তারা বিষয়টি পরিবারের সদস্যদের দেখালে সেটি একটি অস্ত্রের চার্জার ও গুলি বলে সন্দেহ হয়। খবর পেয়ে সোনাতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো নিজেদের হেফাজতে নেন।
পরবর্তীতে বাসুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র)নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে সাত রাউন্ড চায়নিজ রাইফেলের গুলিসহ একটি চার্জার জব্দ করেন।
যশোর অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানায়, উদ্ধারকৃত আলামতের উৎস ও কীভাবে সেগুলো পুকুরে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *