যশোরে নাশকতার অভিযোগে আরও ৪ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

যশোরে নাশকতার অভিযোগে আরও ৪ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৬ নভেম্বর ২০২৬

যশোরে বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতার অভিযোগ ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কর্মসূচিতে সম্পৃক্ততার অভিযোগে আরও চারজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃত ব্যক্তিরা হলেন—যশোর সদরের ঝুমঝুমপুর কলোনীপাড়ার মৃত ইসমাইল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম, বলাডাঙ্গা কারিগরপাড়ার শাহাদৎ বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম লিমন, ঝুমঝুমপুর চান্দের মোড়ের মৃত আক্কাস আলীর ছেলে তুহিন হোসেন ওরফে ছোট মিয়া এবং ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কিয়াম উদ্দিনের ছেলে হাফিজ বাঙ্গালী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিল ও নাশকতামূলক কার্যক্রমে এই চারজনের সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে হাফিজ বাঙ্গালীকে বসুন্দিয়ার জঙ্গলবাধালে অবস্থিত বিএনপির পার্টি অফিসে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বাকি তিনজনকে শহরের লালদিঘির পাড় এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত একটি মিছিলের ঘটনায় দায়েরকৃত নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক শুনানি শেষে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভোমরা সীমান্তে গ্রেপ্তারের পর কেশবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মানিক যশোর কারাগারে

চৌগাছায় জামাতার লাঠির আঘাতে প্রাণ হারালেন শ্বশুর

যশোরের খোজারহাট গ্রামে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ : স্বামীর হাতে ধর্ষক আটক

বেনাপোলে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ : দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা

যশোর সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল : পারস্পরিক সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা জোরদার

অভয়নগরে ভুক্তভোগী বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত তিন বখাটে সন্তান দণ্ডিত

যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ২৭ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের সাতমাইল বাজারে ইয়াবাসহ ষাটোর্ধ্ব মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছায় নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর করলেন শিক্ষার্থীর বাবা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *