স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত পবিত্র সরকারকে (৩০) গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ৩৬ বছর বয়সী ওই ভুক্তভোগী নারী থানায় উপস্থিত হয়ে এই মামলা দায়ের করেন। এর আগে গতকাল সোমবার সকালে খোজারহাট গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত পবিত্র সরকার ঘরে প্রবেশ করে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার একপর্যায়ে গৃহবধূর স্বামী হঠাৎ বাড়িতে ফিরে এলে বিষয়টি আঁচ করতে পেরে অভিযুক্ত পবিত্র সরকার ঘরের দরজার পেছনে আত্মগোপন করার চেষ্টা করেন। কিন্তু তাঁর উপস্থিতি টের পেয়ে স্বামী ও আশপাশের স্থানীয় বাসিন্দারা মিলে তাঁকে ঘরের ভেতর থেকেই হাতেনাতে আটক করেন।
ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা ও পরামর্শ শেষে আজ মঙ্গলবার তিনি কোতোয়ালি মডেল থানায় গিয়ে পবিত্র সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আটক অভিযুক্ত পবিত্র সরকারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ভুক্তভোগী নারীর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি সংগৃহীত।

