মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম  বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো  ফাইন সিস্টেম

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখ থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং এবং উল্টোপথে যানবাহন চালানোসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার আওতায় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন এই ব্যবস্থার অধীনে মহাসড়কে স্থাপিত অত্যাধুনিক এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে আইন অমান্যকারী গাড়ি শনাক্ত করবে। শনাক্তকরণের পরপরই নিবন্ধিত যানবাহনের মালিকের মুঠোফোনে ক্ষুদ্র বার্তা বা এসএমএসের মাধ্যমে মামলার যাবতীয় তথ্য পৌঁছে দেওয়া হবে। মামলার নোটিশ পাওয়ার পর যানবাহন মালিকেরা ঘরে বসেই নির্ধারিত নিয়মে বিকাশ ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।

হাইওয়ে পুলিশ জানায়, এআই প্রযুক্তির ব্যবহারের ফলে মহাসড়কে সংঘটিত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে তথ্য সংরক্ষণ এবং জরিমানা আদায় প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও কার্যকারিতা আসবে।

এই আধুনিক ব্যবস্থা চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করার পাশাপাশি মহাসড়কে সার্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমাতে সহায়তা করবে বলে আশা করছে কর্তৃপক্ষ। নতুন এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ সফল করতে যাত্রী সাধারণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে হাইওয়ে পুলিশ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *