স্ফুলিঙ্গ রিপোর্ট :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) জোহরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে মরহুম বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, কবরের শান্তি এবং পরকালীন জীবনে মহান আল্লাহর বিশেষ রহমত কামনা করা হয়। একই সাথে তাঁর জীবনের যাবতীয় ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আকুল প্রার্থনা জানানো হয়।
বিজ্ঞাপন
সারাদেশে অনুষ্ঠিত এসব মোনাজাতে দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের সুখ, নিরাপত্তা ও কল্যাণের জন্য আল্লাহর খাস রহমত কামনা করা হয়।
রাজধানীর বায়তুল মোকাররমে মূল মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম। এতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এছাড়া সারাদেশের স্থানীয় মসজিদগুলোতেও জোহরের পর স্থানীয় মুসল্লি ও বিএনপি নেতাদের উদ্যোগে অনুরূপ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের জন্য মোনাজাত করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ফাইল ছবি সংগৃহীত।


