বাঘারপাড়ায় মক্তব থেকে ফেরার পথে শিশুকন্যাকে পাশবিক নির্যাতন!

বাঘারপাড়ায় মক্তব থেকে ফেরার পথে শিশুকন্যাকে পাশবিক নির্যাতন!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকন্যাকে পাশবিক নির্যাতনের মর্মান্তিক অভিযোগ উঠেছে। এই জঘন্য ঘটনায় জড়িত অভিযুক্ত হায়াতুল (২১) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া গ্রামে এই নির্যাতনের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টার দিকে শিশুটি স্থানীয় মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফিরছিল। এ সময় প্রতিবেশী যুবক হায়াতুল মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়। একপর্যায়ে শিশুটির চিৎকার ও কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা হায়াতুলকে ঘিরে ফেলে আটক করে এবং বাঘারপাড়া থানা-পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত হায়াতুলকে পুলিশ হেফাজতে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। ভিকটিম শিশুটিকে উদ্ধারের পর প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য পুলিশ প্রহরায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এই অমানবিক ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *