ব্যারিস্টার ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি ও ভিটামাটি দখলের অভিযোগ!

ব্যারিস্টার ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি ও ভিটামাটি দখলের অভিযোগ!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে প্রায় ২২ বিঘা পৈত্রিক জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্বীয় বড় ভাই ব্যারিস্টার এ কে এম মোর্তজা রাসেলের বিরুদ্ধে। স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় জমি দখল ও পরিবারের সদস্যদের মারধর করে ভিটামাটি ছাড়া করা হয়েছে দাবি করে নিরাপত্তার আকুতি জানিয়েছেন ভূক্তভোগী স্নেহলতা পারভীন বিউটি।

আজ রোববার (২ আগস্ট ২০২৬) দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব চাঞ্চল্যকর অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে স্নেহলতা পারভীন অভিযোগ করেন, তাঁদের প্রয়াত পিতা মরহুম হায়দার আলীর রেখে যাওয়া প্রায় ৪০ বিঘা জমি আইনানুগভাবে ওয়ারিশদের মাঝে বণ্টন করা হয়েছিল। তবে বণ্টন অনুযায়ী ছোট ভাই আল-ইমরানের প্রাপ্য অংশটি বেআইনিভাবে দখল করে নেন বড় ভাই ব্যারিস্টার এ কে এম মোর্তজা রাসেল। এ সংক্রান্ত বিষয়ে আদালতে একাধিক দেওয়ানি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আদালতের বিচারিক প্রক্রিয়া তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী বাহিনীর সহায়তায় তাঁদের বসতবাড়িসহ প্রায় ২২ বিঘা জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে বাধা দিতে গেলে বেধড়ক মারধর ও লাঞ্ছিত করা হয়। বর্তমানে তাঁরা মারাত্মক প্রাণভয়ে নিজেদের ভিটেবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের অবশিষ্ট জমিটুকুও অবৈধভাবে গিলে খাওয়ার অপচেষ্টা চলছে। এর প্রতিবাদ করলেই মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি ও মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রতিকার পেতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে ইতোমধ্যে লিখিত অভিযোগ পেশ করা হয়েছে।”

সংবাদ সম্মেলন থেকে স্নেহলতা পারভীন বিউটি নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলকৃত সম্পত্তি উদ্ধার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *