বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, কসমেটিক্স ও অন্যান্য মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় এই সফল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি এলাকার নির্দিষ্ট সীমান্তে টহল জোরদার করে বিজিবি। এ সময় ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা পণ্যসামগ্রী লক্ষ্য করে তল্লাশি চালানো হয়। অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৭টি উন্নতমানের ভারতীয় শাড়ী, ১টি কম্বল, ১৫ কেজি ফুসকা এবং ৮০০টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী।

জব্দকৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ৭,৪৪,৩০০/- (সাত লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশত) টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

৪৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরণের অবৈধ চোরাচালান, মাদক পাচার ও সীমান্ত অপরাধ রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *