বিএনপি নেতা ইরানের জানাজায় গিয়ে মোটরসাইকেল হারালেন যুবক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে জানাজায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন সুমন হোসেন নামে এক ব্যক্তি । এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ে হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা সুমন হোসেন (৩৮) গত ২৯ এপ্রিল সকাল সাড়ে১০টার দিকে কচুয়া গ্রামে একটি জানাজায় অংশ নিতে যান। তিনি স্থানীয় আনোয়ার হোসেন ইরানের জানাজায় অংশ নেয়ার মরহুমের বাড়ির পাশে তার মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রেখে যান। পরে ফিরে এসে দেখেন অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
চুরি হওয়া মোটরসাইকেলটি একটি কালো রঙের পালসার ব্রান্ডের। যার রেজিস্ট্রেশন নম্বর যশোর-ল-১৫-১৫৬১। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগৃহীত প্রতীকী-ছবি।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *