প্রায় ৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

প্রায় ৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অন্তর্গত বেনাপোল বিওপি’র (বর্ডার আউটপোস্ট) একটি চৌকস দল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপি’র টহল দল জানতে পারে যে, ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ পণ্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় তাৎক্ষণিক একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২৬ পিস ভারতীয় শাড়ী এবং ৬৪৫ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ করতে সক্ষম হন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত এই ভারতীয় শাড়ি এবং কসমেটিকস সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ২,৯১,২৫০/- (দুই লক্ষ একানব্বই হাজার দুইশত পঞ্চাশ) টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত চোরাচালানি মালামালগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও মাদক দমনে বিজিবির এই কঠোর নজরদারি এবং অভিযান সার্বক্ষণিক অব্যাহত থাকবে বলেও বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *