প্রগতি আদর্শ মাদ্রাসায় সিরাতুন্নবী উপলক্ষে কুইজ ও কেরাত প্রতিযোগিতা

প্রগতি আদর্শ মাদ্রাসায় সিরাতুন্নবী উপলক্ষে কুইজ ও কেরাত প্রতিযোগিতা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের প্রগতি আদর্শ মাদ্রাসায় পরম শ্রদ্ধায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, কেরাত-হামদ-নাত প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মুন্সি নাজমুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মাওলানা হাসান আল মামুন লাল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজু আহমেদ এবং অভিভাবক সদস্য নাজিম উদ্দিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাসান আল মামুন লাল বলেন, “বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে অন্যায় ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে মহানবী (সা.)-এর জীবনচরিত ও আদর্শ অনুসরণের বিকল্প নেই। রাসুলের শিক্ষা ধারণ করেই শিক্ষার্থীদের উত্তম চরিত্রের অধিকারী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”

বিশেষ অতিথি আলমগীর হোসেন শিক্ষার্থীদের আত্মমানবতার সেবায় নিবেদিত হওয়ার আহ্বান জানান। সভাপতি মুন্সি নাজমুল সমাপনী বক্তব্যে সবসময় সত্য কথা বলা, পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান এবং ছোটদের স্নেহের সংস্কৃতি চর্চার ওপর জোর দেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *