পৌনে দুই হাজারেরও বেশি ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ : চালক-হেলপারসহ ৩ জন গ্রেপ্তার

পৌনে দুই হাজারেরও বেশি ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ : চালক-হেলপারসহ ৩ জন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে পার্সেল পরিবহনের আড়ালে ইয়াবা পাচারকালে ৩ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে বগুড়ার শাজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়া দল শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকাস্থ মহাসড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে রংপুরগামী ‘স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড’ (STEADFAST COURIER LIMITED)-এর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৬৪৬১) থামিয়ে তল্লাশি চালানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাড়ির কেবিন ও গাড়িতে থাকা আসামিদের দেহ তল্লাশি করে একটি খাকি রঙের কাগজের খামের ভেতর বিশেষ কায়দায় স্কচটেপে পেঁচানো ১০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো থেকে মোট ১,৯৬৫ (এক হাজার নয়শত পঁয়ষট্টি) পিস কমলা বর্ণের অ্যাম্পেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন ১৯৬.৫ গ্রাম।

অভিযানে ইয়াবা বহনে ব্যবহৃত স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের কাভার্ড ভ্যানটি চাবিসহ জব্দ করা হয়। এছাড়া গাড়ির ড্রাইভিং চালানের কপি ও চালান মোতাবেক কুরিয়ারের পার্সেলও আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৩ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক ৯(খ), ৪১ এবং ২৬(১) ধারায় শাজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *