পিটুনি, বাইকের ধাক্কা ও ভাঙা কাঁচের আঘাতে আহত ৪

পিটুনি, বাইকের ধাক্কা ও ভাঙা কাঁচের আঘাতে আহত ৪

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বিভিন্ন এলাকায় পৃথক তিনটি স্থান ও ভিন্ন ঘটনায় হিংসাত্মক হামলা, সড়ক দুর্ঘটনা ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ও গতকাল শুক্রবার সন্ধ্যার পৃথক ঘটনার বিবরণ নিচে তুলে ধরা হলো:

বাসস্ট্যান্ডে হেলপারের ভাঙা কাঁচের আঘাতে চালক জখম: আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানাধীন নড়াইল বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব কোন্দলের জেরে জিয়াদ (২২) নামের এক বাসচালককে ভাঙা কাঁচ দিয়ে কুপিয়ে আঘাত করেছেন বাসেরই হেলপার আকাশ। আহত জিয়াদ বাউলিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং যশোর-নড়াইল রুটের লোকাল বাসচালক। কথাকাটাকাটির একপর্যায়ে হেলপার আকাশ কাঁচ দিয়ে চালক জিয়াদের পিঠে সজোরে কোপ মারেন। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাঘারপাড়ায় হোটেলমালিকসহ ২ জনকে রড-শাবল দিয়ে পিটুনি: এর আগে গতকাল শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের ‘বিসমিল্লাহ হোটেল’ এলাকায় পূর্ব বিরোধের জেরে হোটেলমালিক মিজানুর রহমান (৫৫) ও রবিউল ইসলাম (৩২) নামের দুজনকে লোহার রড, কাঠের লাঠি ও ভারী শাবল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাত্ব করেছে প্রতিপক্ষ। অভিযোগ রয়েছে—মজনু, তহিদুর, রিমু, সুফিয়ান ও সপ্নাসহ কয়েকজন এ হামলা চালায়। স্বজনেরা প্রথমে তাঁদের বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পরে অবস্থার উন্নতি না হওয়ায় আজ শনিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে তাঁরা পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত আছেন।

চুড়ামনকাটিতে বাইকের ধাক্কায় বৃদ্ধ আশঙ্কাজনক: আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে কোতোয়ালি থানাধীন চুড়ামনকাটি বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে দ্রুতগতির মোটরসাইকেলের সজোর ধাক্কায় হারুন অর রশিদ (৬৫) নামের এক বৃদ্ধ আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন। তিনি চৌগাছার গোবিন্দপুর গ্রামের মৃত হাবিল মল্লিকের ছেলে। মোটরাইজড ভ্যানযোগে আমবটতলার দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি অজ্ঞাত মোটরসাইকেল ভ্যানটিকে প্রচণ্ড ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় মারাত্মক আঘাত লাগায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

মনিরামপুরে বৃষ্টির পানি নিয়ে বিরোধ, শিকলের আঘাতে প্রবীণ আহত: অন্যদিকে আজ শনিবার দুপুরে মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামে বৃষ্টির পানি ক্ষেতের ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর লোহার শিকলের আঘাতে প্রদীপ মল্লিক (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। জমি সংক্রান্ত তর্কাতর্কির একপর্যায়ে প্রতিবেশী সঞ্জয় মল্লিক লোহার শিকল দিয়ে প্রদীপের মাথার ওপর সজোরে আঘাত হানেন বলে অভিযোগ। পরবর্তীতে স্বজনেরা তাঁকে দ্রুত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে ফেরত পাঠানো হয়। ঘটনাটির প্রেক্ষিতে মনিরামপুর থানা পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *