নিষিদ্ধ সংগঠনের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫, উদ্ধার মাদক ও ককটেল

নিষিদ্ধ সংগঠনের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫, উদ্ধার মাদক ও ককটেল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলাজুড়ে অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন এবং সামাজিক নিরাপত্তা সুসংহত রাখতে এক বিশাল যৌথ ও বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ২৪ ঘণ্টার এই অভিযানকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন সদস্যসহ মোট ১৫৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দিনগত রাত পর্যন্ত জেলার ৯টি থানা এলাকা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের বিভিন্ন স্থানে পৃথক ও সমন্বিতভাবে এ আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কিছু ককটেল সদৃশ বস্তু (বিস্ফোরক), বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ অপরাধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, বিশেষ এই অভিযানে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক ও সন্ত্রাসী সংগঠনের সক্রিয় ২৭ জন সদস্যের পাশাপাশি মাদক ব্যবসা, চুরি, বিস্ফোরক মামলা, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং বিজ্ঞ আদালতের সিআর ও জিআর পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি মিলিয়ে সর্বমোট ১৫৫ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখা, কিশোর গ্যাং কালচার প্রতিরোধ, মাদক নির্মূল এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

একই সাথে অপরাধমুক্ত সমাজ গঠনে “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগান সামনে রেখে সাধারণ জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *