নারীদের স্বাবলম্বী করতে আল মামুন ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগ

নারীদের স্বাবলম্বী করতে আল মামুন ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা গ্রামের দাউদ কওমী মহিলা মাদ্রাসার ছাত্রীদের হস্তশিল্পে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে একটি আধুনিক সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় এবং সামাজিক সংস্থা ‘আল মামুন ফাউন্ডেশন’-এর ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এই সেলাই মেশিনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সহ-সভাপতি পাপ্পু জামান, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, দপ্তর সম্পাদক রুবেল তরফদারসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য ও স্বেচ্ছাসেবীবৃন্দ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “পবিত্র ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসাছাত্রীরা যেন সেলাইসহ বিভিন্ন নান্দনিক হাতের কাজে দক্ষতা অর্জন করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের সামাজিক ও কারিগরি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হলে কওমী মাদ্রাসার নারী শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের ও পরিবারের অর্থনৈতিক উন্নতির পথ সুগম করতে পারবেন। এ লক্ষ্যেই মূল প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য মাদ্রাসাটিতে সেলাই মেশিনটি প্রদান করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *