নাগরিক অধিকার আন্দোলন যশোর-এর নতুন কমিটি গঠন : নেতৃত্বে বিনয় কৃষ্ণ মল্লিক ও মাসুদুজ্জামান

নাগরিক অধিকার আন্দোলন যশোর-এর নতুন কমিটি গঠন : নেতৃত্বে বিনয় কৃষ্ণ মল্লিক ও মাসুদুজ্জামান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা ও সামাজিক দাবি আদায়ের সামাজিক প্ল্যাটফর্ম “নাগরিক অধিকার আন্দোলন, যশোর”-এর ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় শহরের নিউমার্কেটস্থ ‘চৌধুরী কিচেন’স’-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি চূড়ান্ত করা হয়।

উপস্থিত সকল সদস্যের সমর্থনে ‘রাইটস্ যশোর’-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে সভাপতি এবং মাসুদুজ্জামান মিঠুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:

  • সহ-সভাপতি: মো. মতিয়ার রহমান (নির্বাহী পরিচালক, সারথী লজিস্টিক), বোরহানুস সুলতান (সাবেক অধ্যক্ষ) এবং হাজী মো. সেলিম (সাবেক ডেপুটি কন্ট্রোলার অব অ্যাকাউন্টস)।

  • যুগ্ম সাধারণ সম্পাদক: ড. মো. আব্দুল্লাহ ও মাস্টার আশরাফুজ্জামান বাবু।

  • সাংগঠনিক সম্পাদক: জাহিদ গোলদার।

  • কোষাধ্যক্ষ: তাসলিমা আক্তার লিপা।

  • প্রচার সম্পাদক: মশিয়ার রহমান।

  • দপ্তর সম্পাদক: অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব।

  • পরিবেশ সম্পাদক: আহসানউল্লাহ ময়না।

  • আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট আবুল কায়েস।

  • সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: অধ্যাপক অখিল চক্রবর্তী।

দায়িত্ব গ্রহণের পর নতুন কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক সংগঠনের সর্বস্তরের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, যশোরবাসীর মৌলিক ও নাগরিক অধিকার রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সাধারণ মানুষের যেকোনো যৌক্তিক আন্দোলনে এই সংগঠন একটি সোচ্চার ও আস্থাভাজন অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সংগঠনের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *