নতুন ভিসি অধ্যাপক ডঃ ইয়ারুল কবীর

শহিদ জয়:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর নতুন ভিসি হিসেবে অধ্যাপক ডঃ ইয়ারুল কবীরকে নিয়োগ প্রদান করা হয়েছে। গত সোমবার শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন,২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডঃ ইয়ারুল কবীর কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। ৩৭.০০.০০০০.০৭৬.১১.২১-৫৬ নং স্বারকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে ।
অপরদিকে একই তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত ৩৭.০০.০০০০.০৭৬.১১.২১-৫৫ নং প্রজ্ঞাপনে যবিপ্রবির বর্তমান ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডঃ আব্দুল মজিদকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে অধ্যাপক আব্দুল মজিদকে তাঁর পূর্ববর্তি পদ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ এ যোগদানের জন্য অনুমতি প্রদান করা হলো।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *