নড়াইলে পদ হারালেন ছাত্রদল নেতা মাশরাফি

নড়াইলে পদ হারালেন ছাত্রদল নেতা মাশরাফি

নড়াইল প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা সেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার জেরে নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে তাঁর সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২৪ আগস্ট ২০২৬ সোমবার রাতে নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মামুন গাজী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বহিষ্কৃত জিএম মাশরাফি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার বেপারীপাড়ার বাসিন্দা এবং লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

ঘটনাসূত্রে জানা গেছে, সোমবার ফেসবুকে জিএম মাশরাফির মাদক সেবনের কয়েকটি বিতর্কিত আলোকচিত্র ও ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে স্থানীয় পর্যায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি করে।

জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয় যে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে এ কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহামুদুল হাসান সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল এবং সদস্যসচিব মো. মামুন গাজীর যৌথ নির্দেশনায় এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *