নড়াইলে ডিবির পৃথক অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলে ডিবির পৃথক অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি :

তারিখ: ১০ নভেম্বর ২০২৬

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত ৬ ও ৭ নভেম্বর জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে নড়াইল সদর থানাধীন নড়াইল-ঢাকা মহাসড়কের কুড়িগ্রাম গ্রামস্থ নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের পাকা রাস্তা থেকে দুজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—দক্ষিণ নড়াইল গ্রামের মো. রফিকুল মোল্লার ছেলে মো. ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪০) এবং ভওয়াখালী গ্রামের আবদুল রাজ্জাক মোল্যার ছেলে মো. শরিফুল ইসলাম (৪৫)। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এসআই (নিঃ) মো. তোফায়েল হোসেন ও এএসআই (নিঃ) মো. আলমগীর হোসেনের সমন্বয়ে গঠিত টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত আসামিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে জেলার সদর থানাধীন ৯নং ভদ্রবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামসিদ্ধি গ্রামস্থ ‘ভাই ভাই ট্রেডার্স’-এর সামনের পাকা রাস্তা থেকে মো. বাবুল শেখ (৩৮) নামের আরও এক মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ। তিনি কালিয়া থানাধীন বাঁশগ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে। এসআই (নিঃ) মো. তোফায়েল হোসেন ও এএসআই (নিঃ) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে তাঁর নিকট থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশের এই আন্তরিক ও কঠোর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নড়াইলে সহায়তার নামে ৪ দিন ঘরে আটকে রেখে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ !

নড়াইলে উদ্ধারকৃত ৩৬টি হারানো মোবাইল মালিকদের হস্তান্তর করলেন পুলিশ সুপার

নড়াইলের কালিয়ায় ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি জাহিদ গ্রেপ্তার

নড়াইলে ভুয়া অনলাইন পেজ খুলে প্রতারণার বড় চক্রের সন্ধান : ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৪

নড়াইল শহরে প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : জিম্মি করে ৯০ লাখ টাকার মালামাল লুট!

নড়াইলে ৪টি চোরাই ইজিবাইক ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নড়াইলে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

নড়াইলের নড়াগাতীতে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলের নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *