ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও টায়ার পুড়িয়ে পিকেটিং : হরতাল সমর্থনে ককটেল বিস্ফোরণ ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মহড়া

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও টায়ার পুড়িয়ে পিকেটিং : হরতাল সমর্থনে ককটেল বিস্ফোরণ ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মহড়া

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি :

তারিখ: ১০ নভেম্বর ২০২৬

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ভোরের কোনো এক সময়ে এই মিছিলের ঘটনা ঘটে। সেসময় হরতালের সমর্থনে মহাসড়কে ব্যানার হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে জানা গেছে।

জানা গেছে, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের অনুসারী ও পক্ষে এই মিছিলটি সম্পন্ন হয়। এতে আনুমানিক ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ও কর্মী উপস্থিত ছিলেন। নিরাপত্তার খাতিরে বা নিজেদের পরিচয় গোপনে মিছিলে অংশগ্রহণকারীদের কারো কারো মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরিধান করা অবস্থায় দেখা যায়। আবার বেশিরভাগ কর্মীর হাতে ছিল বাঁশের লাঠি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন মো. ফরহাদ সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই হরতাল আপনারা সমর্থন করুন। ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা ঘরে থাকুন। রাস্তায় কোনো গাড়ি বের করবেন না। নিজ গৃহে অবস্থান করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

মিছিল চলাকালীন সময়ে সমর্থকরা ‘লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে’, ‘এ লড়াইয়ে জিতবে কারা—বঙ্গবন্ধুর সৈনিকেরা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এছাড়া তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য জানতে চাইলে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, এই ধরনের কোনো মিছিলের সুনির্দিষ্ট তথ্য তাঁদের কাছে আগে ছিল না। তবে বিষয়টি নিয়ে তাঁরা এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। ভিডিওটি পুরোনো কোনো সময়ের হতে পারে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

গণতন্ত্রের অনন্য দৃষ্টান্ত যশোর নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির : এক মঞ্চে সব চেয়ারম্যান প্রার্থী

কোটচাঁদপুরে মাদকসেবীসহ ৬জন গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে ৩ যুবকের কারাদণ্ড

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে কোটচাঁদপুর সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা

কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেফতার ২

নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু নিশ্চিতের প্রত্যয়ে কালীগঞ্জে ইন্টারভেনশন ইউনিটের উদ্বোধন

উন্নয়নের গল্প যেমন সংবাদে চাই, তেমনি সমস্যার কথাও-কোটচাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইউএ...

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের আলোচনা সভা

কোটচাঁদপুরে পৌর ছাত্রলীগ সহসভাপতি মুন্নাসহ গ্রেপ্তার ৩

মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত : আহত ১

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *