ডিবি পুলিশের জালে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি পপি

ডিবি পুলিশের জালে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি পপি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মণিরামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে পপি (২৬) নামের এক যুবতীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেলে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটক পপি মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের মৃত জহিরুল ইসলামের মেয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে ডিবি পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস টিম মাহমুদকাঠি গ্রামে পপির বসতবাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করে। পরবর্তীতে বসতঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ১০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ পরিদর্শক সুজন কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত বিষয়ে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে আদালতের কাছে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *