ঝিকরগাছায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্যাপক প্রস্তুতি

ঝিকরগাছায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্যাপক প্রস্তুতি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আগামী ২৭ ও ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ, সুশৃঙ্খল ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সফল করার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেলে ঝিকরগাছা প্রেস ক্লাবের মিলনায়তনে এ প্রস্তুতি সভা আয়োজিত হয়।

ঝিকরগাছা উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোফাজ্জেল হোসেন লিটন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি।

এছাড়া উন্মুক্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন উপজেলা যুবদলের সহ-সভাপতি নুরুন্নবী খান শিপন, যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মন্টু, মনিরুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল হাই লাভলু, মারুফ বিশ্বাস, আব্দুল আলিম, মশিয়ার রহমান ও নাহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উক্ত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা রফিকুল ইসলাম মুকুল, খালেদুর রহমান উজ্জ্বল, তৌহিদুল ইসলাম রাজু, রবিউল ইসলাম মিলন, নজরুল ইসলাম, হজরত আলী, আব্দুল মাজেদ, মেহেদী হাসান কাকন, আশরাফ হোসেন সাগর, হাদিউজ্জামান রাব্বি, আসিফ রেজা, এমামুল রাজিব সবুজ, আতিকুজ্জামান টিটো ও সাইফুল ইসলামসহ উপজেলা এবং পৌর যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় উপস্থিত বক্তারা আগামী ২৭ অক্টোবর যশোর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় যুবসমাবেশ এবং পরবর্তী দিন অর্থাৎ ২৮ অক্টোবর ঝিকরগাছায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করার জন্য তৃণমূল পর্যায়ের সকলকে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান।

একই সাথে আয়োজিত সভা থেকে ঝিকরগাছা পৌর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা মিথ্যা হত্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের কড়া দাবি ও জোর প্রতিবাদ জানানো হয়।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও প্রেসক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৯৬ ব্যাচের ঐক্যবদ্ধ পথচলা

বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন স্ত্রী স্বর্ণালী : বাবার বাড়িতে এসেও রক্ষা পাননি

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে মশা নিধন কর্মসূচি

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির রাজপথে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

যশোর-খুলনা মহাসড়কের বকচর ডিভাইডারে সিটি বয়েজ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রূপদিয়ায় জামায়াতের বিশেষ প্রস্তুতি সভা

ইসলামী আন্দোলনের অগ্রগতিতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই-শার্শায় এমপি আজীজুর রহমান

কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে কাল সিপিবি’র শোকসভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *