স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছায় উৎসবমুখর পরিবেশে এসএসসি ১৯৯৬ ব্যাচের বন্ধুদের সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামকে সভাপতি এবং মনিরুজ্জামান ভুট্টোকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ঝিকরগাছায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
সংগঠনের সাবেক আহ্বায়ক তাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান ভুট্টোর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ব্যাচের সার্বিক কল্যাণ ও সামাজিক কাজ নিয়ে বক্তব্য রাখেন ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, মনিরামপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আফজালুর রহমান ডাবলু, শিক্ষাবিদ মাস্টার সিরাজুল ইসলাম, আক্তারুজ্জামান মিন্টু, আলমগীর হোসেন এবং মামুনুজ্জামান মামুনসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠকবৃন্দ।
অনুষ্ঠানে ব্যাচের সদস্য জুয়েল রহমান সেতু, শাহ আলম রয়েল, মোতাহার হোসেন মিল্টন, জাহিদুল ইসলাম জাহিদ, আকবর আলী, আবুল কাশেম, বাবুল আক্তার, মহসিন রেজা, শাহাদুজ্জামান মিঠু, মফিজুর রহমানসহ এসএসসি ১৯৯৬ ব্যাচের শতাধিক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের চলমান সামাজিক ও কল্যাণমুখী কর্মকাণ্ড আরও গতিশীল করা, বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আন্তঃসম্পর্ক বৃদ্ধি, আর্তমানবতার সেবায় সামাজিক কর্মসূচিতে সম্পৃক্ততা বাড়ানো এবং ব্যাচের দীর্ঘদিনের ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার শেষ পর্যায়ে সাবেক আহ্বায়ক তাজ উদ্দিন নতুন এই পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে তাজ উদ্দিন, সহ-সভাপতি পদে আলহাজ্ব ইয়াউর রহমান, যুগ্ম-সম্পাদক পদে শাহিনুজ্জামান তুশার, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক পদে কাজী আরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোতাহার হোসেন মিল্টন এবং দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নাম রয়েছে নাজমুল রিপন, মহসিন রেজা, সাহিদুজ্জামান মিঠু, সুলতান আহমেদ, বাবুল আক্তার, জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন ও হাফিজুর রহমানের।
একই সাথে ব্যাচের সাংগঠনিক দিকনির্দেশনা ও সার্বিক পরামর্শ প্রদানের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যরা হলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, মাহবুব জামান রানা, চিকিৎসক গোলাম সারোয়ার, আরাফাত কল্লোল, শাহাজান আলী, আকরাম হোসেন, আলমগীর হোসেন, শাহ্ আলম রয়েল, আলাউদ্দিন, জুয়েল রানা সেতু এবং মামুনুজ্জামান মামুন।
নতুন এই নেতৃত্বের হাত ধরে ঝিকরগাছার ৯৬ ব্যাচ স্থানীয় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা। ছবি সংগৃহীত।

