চৌগাছায় সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

চৌগাছায় সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলায় সাত বছরের এক নিষ্পাপ শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামের এক লম্পট সৎ বাবাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ভুক্তভোগী শিশুর প্রকৃত বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে শিশুর মা শহিদুল ইসলামকে দ্বিতীয় বিয়ে করেন এবং তখন থেকেই শিশুটি মায়ের সাথে সৎ বাবা শহিদুলের বাড়িতে বসবাস করে আসছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগে আরও প্রকাশ পায়, গত ১৮ অক্টোবর ভোরে সাড়ে পাঁচটার দিকে শিশুটির মা প্রকৃতির ডাকে ঘরের বাইরে শৌচাগারে যান। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবুঝ শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির আত্মচিৎকারে তার মা তাৎক্ষণিকভাবে দ্রুত ঘরে ফিরে আসেন এবং বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে পারিবারিক বিরোধ ও অশান্তির সৃষ্টি হলে শিশুর মা তাঁর সন্তানকে নিয়ে নিজ বাবার বাড়িতে চলে যান।

পরবর্তীতে অভিযুক্ত শহিদুল ইসলাম স্থানীয় প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়া ও মীমাংসার চেষ্টা করেন। তবে স্থানীয়ভাবে কোনো সুরাহা না হওয়ায় নিরুপায় হয়ে শিশুটির মা আইনের আশ্রয় নেন। গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি চৌগাছা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে নথিভুক্ত করে এবং অভিযুক্ত শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং মামলার একমাত্র আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শুক্রবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হবে।  ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভারতে ৩ বছর পাঁচ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

ঝিকরগাছায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্যাপক প্রস্তুতি

ফের ৫ বোতল বিদেশি মদসহ ঘোপের রাজা গ্রেফতার

শার্শায় ৫০ পিস ইয়াবাসহ বেনাপোলের যুবক আটক

জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী এবং বিপ্লব ও সংহতি দিবস ঘিরে জেলা বিএনপির ব্যাপক কর্মসূচি

শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজিবির সফলভাবে দায়িত্ব পালন

শেখহাটি তরফ নওয়াপাড়া থেকে শীর্ষ ছিনতাইকারী রাজা গ্রেফতার

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে সারের ডিলারশিপ বণ্টনের অভিযোগ

যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন : ওয়াচ টাওয়ারে বসে প্রতিমন্ত্রী ও পুলিশ সুপারের ...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *