৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রূপদিয়ায় জামায়াতের বিশেষ প্রস্তুতি সভা

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রূপদিয়ায় জামায়াতের বিশেষ প্রস্তুতি সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আগামী ৩১ অক্টোবর ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া রুটে অনুষ্ঠিতব্য লংমার্চ সফল করার চূড়ান্ত লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখা।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকালে যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী রূপদিয়া এলাকার মুন্সি কমিউনিটি সেন্টারের সম্মেলনকক্ষে নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নের আমীর এবং সেক্রেটারিদের নিয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল। তিনি তাঁর বক্তব্যে নির্দেশ প্রদান করে বলেন, কেন্দ্র ঘোষিত সাত দফা দাবি আদায়ের এই গুরুত্বপূর্ণ লংমার্চ সফল করতে জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ইস্পাতকঠিন সমন্বয় গড়ে তুলতে হবে। এর পাশাপাশি জামায়াতের এই দাবিসমূহের সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভা চলাকালে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক ও কৌশলগত প্রস্তুতি, নেতাকর্মীদের সর্বাত্মক উপস্থিতি নিশ্চিতকরণ, ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, দায়িত্ব বণ্টন এবং স্থানীয় দায়িত্বশীলদের পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার বিষয়ে বিষদ আলোচনা করা হয়। একই সাথে নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ড এলাকায় কর্মসূচি সফল করার প্রস্তুতি অবিলম্বে ত্বরান্বিত করার কড়া নির্দেশনা দেওয়া হয়।

যশোর সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আশরাফ আলীর সঞ্চালনা ও উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কচুয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক খান, নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আশরাফুল ইসলাম, কচুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হান্নান এবং কচুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলামসহ নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নের সর্বস্তরের আমীর, সম্পাদক ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও প্রেসক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৯৬ ব্যাচের ঐক্যবদ্ধ পথচলা

বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন স্ত্রী স্বর্ণালী : বাবার বাড়িতে এসেও রক্ষা পাননি

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে মশা নিধন কর্মসূচি

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির রাজপথে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

যশোর-খুলনা মহাসড়কের বকচর ডিভাইডারে সিটি বয়েজ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

ইসলামী আন্দোলনের অগ্রগতিতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই-শার্শায় এমপি আজীজুর রহমান

কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে কাল সিপিবি’র শোকসভা

যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক ও চেম্বার কোষাধ্যক্ষ খোকনের ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *