চোখ ধাঁধানো সেমিফাইনালে শিমুলিয়াকে হারিয়ে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন

চোখ ধাঁধানো সেমিফাইনালে শিমুলিয়াকে হারিয়ে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমজমাট দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে শক্তিশালী শিমুলিয়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, আকর্ষণীয় এই খেলাটি উপভোগ করতে মাঠ প্রাঙ্গণে প্রায় ২০ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী মানুষের সমাগম ঘটে।

খেলার নির্ধারিত সময়ের বহু আগেই বিএম হাই স্কুল মাঠ দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আসা ক্রীড়ামোদী দর্শকদের উল্লাসে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজকের ম্যাচের মূল আকর্ষণ ছিলেন ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত বিদেশি খেলোয়াড়—নাইজেরিয়ার ‘কালো মানিক’ খ্যাত উবা। মধ্যমাঠের এই চৌকস ও শক্তিসম্পন্ন খেলোয়াড় প্রথমার্ধের খেলা চলাকালীন চমৎকার নৈপুণ্য দেখিয়ে দূরপাল্লার এক দুরন্ত শটে বল প্রতিপক্ষের জালে জড়ান। তাঁর এই দুর্দান্ত গোলেই দল ১-০ ব্যবধানে এগিয়ে যায় এবং গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শক আনন্দে ফেটে পড়েন।

বিরতির পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে শিমুলিয়া ইউনিয়ন একাদশ। খেলায় উভয় দলের মধ্যে তীব্র লড়াই, পাল্টা আক্রমণ ও হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা দেখা দিলেও শেষ পর্যন্ত শিমুলিয়া ইউনিয়ন একাদশ গোলের দেখা পেতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ।

খেলা শেষে বিজয়ী দলের নৈপুণ্য প্রদর্শনকারী খেলোয়াড়ের হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছার কৃতি সন্তান ও সিনিয়র সহকারী জজ জনাব আশরাফুল ইসলাম।

এ সময় মাঠে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশের পক্ষে উপস্থিত ছিলেন— সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু দাউদ হোসেন, সাবেক যুবদল নেতা আবু মুসা মিন্টু, বিএনপি নেতা আব্দুল মাজীদ, ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন। এছাড়া আয়োজক সংগঠন ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *