জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ পেলো সাংবাদিক কন্যা অরণী

জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ পেলো সাংবাদিক কন্যা অরণী

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। যশোর থেকে অ্যাওয়ার্ড পেয়েছে দৈনিক স্পন্দনের সাংবাদিক মারুফ কবীরের কন্যা ইশাল কবীর অরণী। অরণী যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর বেইলি রোডে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (এমপি) দেশের দশটি অঞ্চলের পদকপ্রাপ্ত ৫৭ হলদে পাখির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। নীল কমল অ্যাওয়ার্ড মূলত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ ‘হলদে পাখিদের’ দেওয়া একটি সম্মানজনক জাতীয় পুরস্কার। হলদে পাখি কার্যক্রমে (গার্ল গাইডসের প্রাথমিক শাখা) দেশজুড়ে অসাধারণ কৃতিত্ব, নেতৃত্ব ও সমাজসেবামূলক অবদানের জন্য প্রতি বছর বাছাইকৃতদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, যশোর থেকে মোট ৫ জন অ্যাওয়ার্ড পায়। এরমধ্যে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইশাল কবীর অরণী, ফাতেমা তুজ জান্নাত ও নওশীন তাবাসসুম সারা, মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের তোফাই জান্নাত তিফলা এবং এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিন রহমান ইশারা।ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *