চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যরাতে উত্তেজনা : পুলিশের হস্তক্ষেপে শান্ত পরিস্থিতি

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যরাতে উত্তেজনা : পুলিশের হস্তক্ষেপে শান্ত পরিস্থিতি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গভীর রাতে চিকিৎসাধীন শিশুর তদারকি ও ওয়ার্ডের নিয়মকানুন রক্ষা কেন্দ্র করে রোগীর স্বজন ও দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক পৌনে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংরক্ষিত শিশু ও মহিলা ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার কুটিপাড়া গ্রামের বাসিন্দা তানিম হোসেনের চার মাস বয়সী শিশুসন্তান রাজ ঠান্ডাজনিত তীব্র শ্বাসকষ্টে ভুগলে রাত পৌনে ১১টার দিকে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পর রাত গভীর হলে ওয়ার্ডের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য লেয়াকত হোসেন ও মেহেদী হাসান পুরুষ স্বজনদের নিরাপত্তা বিধিমোতাবেক নির্ধারিত স্থান ত্যাগ করে নিচে চলে যেতে অনুরোধ জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ওয়ার্ডের সার্বিক শৃঙ্খলা রক্ষা নিয়ে শিশুটির স্বজন তানিম হোসেন (২৪) ও তুহিন হোসেনের (৪৫) সাথে আনসার সদস্যদের চরম কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে তীব্র তর্কাতর্কি ও হাতাহাতির উপক্রম হলে ওয়ার্ডজুড়ে চরম উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

পরিস্থিতি বেগতিক দেখে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত স্টাফ ও সেবিকা (নার্স) এগিয়ে এসে দু’পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা চালান এবং হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে চৌগাছা থানায় দ্রুত খবর দেওয়া হয়। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় রাতে বিশেষ ওয়ার্ডগুলোতে নিয়ম মেনে চলার বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *