চৌগাছায় পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী শফি মেম্বার গ্রেপ্তার

চৌগাছায় পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী শফি মেম্বার গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৫ নভেম্বর ২০২৬

যশোরের চৌগাছায় পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধুলিয়ানী ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম ওরফে শফি মেম্বারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার কাবিলপুর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শফি মেম্বার কাবিলপুর গ্রামের সোনাই মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় এক দশক আগে ২০১৭ সালে তৎকালীন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান শীর্ষ মাদক কারবারি শফি মেম্বারকে ধরিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি চাঞ্চল্যকর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার তাঁকে যথাযথ নিরাপত্তার সাথে যশোর আদালতে পাঠানো হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এডিবি ও সরকারের অর্থায়নে উদ্যোগে যশোর টিটিসিতে ২৭৫ জনকে বিনামূল্যে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ

নড়াইলের বহুল আলোচিত নুর আরাফাত হত্যা মামলার নজরুল যশোরে গ্রেপ্তার

স্ত্রী-সন্তান গোপন করে ফায়ার সার্ভিসে চাকরি : নিয়োগের শর্ত লঙ্ঘন করে চালক পদে চাকরি নেওয়ার অভিযোগ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সাথে যসাকস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চাঁচড়া ও উপশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কামালের উপস্থিতিতে দোয়া ম...

বেনাপোল ইমিগ্রেশনে বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পাল আটক

যশোরে রক্ষীবাহিনীর হামলায় নিহত বামপন্থী নেতাদের আত্মত্যাগ স্মরণ : শোষণমুক্ত সমাজ গঠনের আহ্বান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *