স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক সফল মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বড় মেঘলা, ছোট মেঘলা, ভাঁতুড়িয়া, পুলেরহাট, তপস্বীডাঙ্গা এবং উপশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব স্মরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল। এছাড়া এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানগুলোতে বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে জননেতা তরিকুল ইসলামের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অসামান্য নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা কেবল যশোরবাসীর জন্যই নয়, বরং জাতীয় রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করেছিল।
দোয়া মাহফিলগুলোতে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত, তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ছবি সংগৃহীত।