যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সাথে যসাকস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সাথে যসাকস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৪ নভেম্বর ২০২৬

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম এবং জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) রফিকুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোরস্থ সাতক্ষীরা সমিতির (যসাকস) জেলা নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে প্রশাসনের ঊর্ধ্বতন এই দুই কর্মকর্তা সমিতির সার্বিক কল্যাণমূলক কার্যক্রমে অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 বুধবার (৪ নভেম্বর ২০২৬) যশোরস্থ সাতক্ষীরা সমিতির পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রথমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগমের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জেলা প্রশাসনের এই কর্মকর্তার আন্তরিক ব্যবহারে সন্তোষ প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। তিনি সমিতি ও এর সদস্যদের যেকোনো মানবিক ও সামাজিক উদ্যোগে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর সাথে সাক্ষাতের সুব্যবস্থা করে দেওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইরুফা সুলতানার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির দায়িত্বশীলরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে প্রতিনিধিদলের সদস্যরা জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) রফিকুল হাসানের সাথে দ্বিতীয় দফায় সৌজন্য সাক্ষাৎ করেন। তিনিও প্রতিনিধিদলের সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং আন্তরিকতার সাথে সমিতির সার্বিক গতিবিধি ও কর্মপরিকল্পনার খোঁজখবর নেন।

সৌজন্য সাক্ষাৎকালে যশোরস্থ সাতক্ষীরা সমিতির (যসাকস) সভাপতি জি এম আবু ফয়সাল, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, ত্রাণ সম্পাদক রতন আচার্য, স্বাস্থ্য সম্পাদক রিয়াজ উদ্দীন এবং মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হায়দার উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সমিতির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সংগঠনের সামাজিক কার্যক্রমে তাঁদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এডিবি ও সরকারের অর্থায়নে উদ্যোগে যশোর টিটিসিতে ২৭৫ জনকে বিনামূল্যে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ

চৌগাছায় পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী শফি মেম্বার গ্রেপ্তার

নড়াইলের বহুল আলোচিত নুর আরাফাত হত্যা মামলার নজরুল যশোরে গ্রেপ্তার

স্ত্রী-সন্তান গোপন করে ফায়ার সার্ভিসে চাকরি : নিয়োগের শর্ত লঙ্ঘন করে চালক পদে চাকরি নেওয়ার অভিযোগ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চাঁচড়া ও উপশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কামালের উপস্থিতিতে দোয়া ম...

বেনাপোল ইমিগ্রেশনে বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পাল আটক

যশোরে রক্ষীবাহিনীর হামলায় নিহত বামপন্থী নেতাদের আত্মত্যাগ স্মরণ : শোষণমুক্ত সমাজ গঠনের আহ্বান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *