স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৪ নভেম্বর ২০২৬
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় স্টপ লিস্টে নাম থাকায় হিমাংশু পাল নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে উপস্থিত হলে কম্পিউটারের স্টপ লিস্টে তার নাম শনাক্ত হয়। এরপর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিজ্ঞাপন
আটক হওয়া হিমাংশু পাল বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় গত ১৭ জুলাই ২০২৬ তারিখে দায়ের করা ২০ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, স্টপ লিস্টে নাম থাকায় হিমাংশু পাল নামের বাগেরহাটের ওই যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।
