চৌগাছায় গাঁজাসহ মাদক কারবারি তুহিনকে  হাতেনাতে ধরলো পুলিশ

চৌগাছায় গাঁজাসহ মাদক কারবারি তুহিনকে হাতেনাতে ধরলো পুলিশ

চৌগাছা (যশোর) প্রতিবেদক:
​যশোরের চৌগাছায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. তুহিন ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার সলুয়া পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত তুহিন ইসলাম ওই গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আব্দুস ছাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল সলুয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রবিউল ইসলামের বাড়ির পেছনের পাকা রাস্তা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ তুহিন ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

​এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *