চৌগাছায় ইজিবাইক উল্টে যুবক নিহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছায় ইজিবাইক দুর্ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে চৌগাছা উপজেলার মুক্তাদা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার চানপাড়া গ্রামের রায়হানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান হোসেন ইজিবাইকে করে চৌগাছার দিকে যাচ্ছিলেন। পথে মুক্তাদা তেল পাম্পের সামনে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। ফাইল ছবি।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *