চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠকে জাতীয় এ দুটি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা, সুষ্ঠু বাস্তবায়ন এবং দপ্তরগুলোর মধ্যে সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দুটি দিন। মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দিবস দুটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ স্থাপনা, শহীদ মিনার এবং বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। এ ছাড়া যানজট নিরসন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে।

সভায় সম্মানিত অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান ছাড়াও সিভিল সার্জন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, আনসার ও ভিডিপির প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সাংগঠনিক কার্যক্রম জোরদারে যশোর জেলা যুবদলের প্রস্তুতি সভা সম্পন্ন

কোটচাঁদপুরে ৪২ পিস ইয়াবা ও ১৮ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেশবপুরের বিদ্যানন্দকাটিতে নাশকতার প্রতিবাদে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ

মাদক ব্যবসায়ী-সেবীদের পক্ষে কেউ তদবির করবেন না : কালীগঞ্জে আইনমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দীন গ্রেপ্তার

খুলনা থেকে প্রতারক দম্পতি আটক জব্দ মোটরসাইকেল, মোবাইল ও সিম

নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে যশোরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে কলাপাড়ায় মাঠ মহড়া : উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন

মহম্মদপুরে এমপি নেওয়াজ হালিমা আরলীর ঐচ্ছিক তহবিল থেকে সহায়তা পেল ৫০ পরিবার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *