চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের মুজিব সড়ক এলাকায় লিখিত চুক্তিমূলে জমি ও ভবন ভাড়া নিয়েও দখল পাচ্ছেন না প্রেসক্লাব যশোরের জীবন সদস্য ও ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান। কেয়ারটেকার ও জমির মালিকপক্ষের সহায়তায় একটি প্রভাবশালী চক্র স্থানটি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে সেখানে জোরপূর্বক দোকানঘর নির্মাণের কাজ চলছে এবং বাধা দিতে গিয়ে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন ওই ব্যবসায়ী।

স্থানীয় ও জিডি সূত্রে জানা যায়, মুজিব সড়কের ‘পুরাতন সোনালী ব্যাংক ভবন’-এর পেছনের অংশ, দোতলা বাড়ি ও জমি নির্দিষ্ট শর্তে চুক্তিমূলে (ডিড) ভাড়া নেন যশোর প্রেস ক্লাবের আজীবন সদস্য ও ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান। এরপর ভবনটি ব্যবহারের উপযোগী করতে তিনি সেখানে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু করেন।

অভিযোগ রয়েছে, ভবনের কেয়ারটেকার জাহাঙ্গীর হোসেন ও প্রবাসী সুমনা কৌশলে ওই জমি ও ভবন ব্যবসায়ীকে বুঝিয়ে না দিয়ে একটি চক্রের হাতে গোপন সমঝোতায় তুলে দেন। ওই চক্র জমি জবরদখল করে নেয়। বর্তমানে ব্যবসায়ী হাবিবুর রহমানের সংস্কারকৃত স্থানে উল্টো জোরপূর্বক নতুন দোকানঘর নির্মাণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র জানায়, বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ ও আইনি চুক্তি থাকা সত্ত্বেও জমির মালিকপক্ষ ও কেয়ারটেকার হাবিবুরকে দখল দিচ্ছেন না। উল্টো সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। বাধা দিতে গেলে তাকে এবং তার কর্মচারীদের অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়া হয় ও মারধর করা হয়।

অথচ জমির মালিক পক্ষের সুমনা (অস্ট্রেলিয়া প্রবাসী) দেশে এসে কেয়ারটেকার জাহাঙ্গীর হোসেনকে নিয়ে বসে ব্যবসায়ী হাবিবুর রহমানকে ওই জমি ব্যবহারের অনুমতি দেন। কিন্তু এখন তিনি কথা উল্টে দিচ্ছেন।

এদিকে, হাবিবুর রহমান নিজের ও পরিবারের আইনি সুরক্ষার দাবিতে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী জানান, “আমি চুক্তি করে বৈধভাবে ভাড়া নিয়ে সেখানে ৫ লাখ টাকার বেশি খরচ করেছি। এখন কেয়ারটেকারের যোগসাজশে একটি চক্র জোরপূর্বক আমার জায়গা দখল করে দোকান নির্মাণ করছে। প্রতিবাদ করায় আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”

ঘটনার বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *