ঘোপ নওয়াপাড়া রোডে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

ঘোপ নওয়াপাড়া রোডে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের কোতোয়ালি থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত নেশাজাতীয় ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মোঃ আল আমিন (২৬) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গত বুধবার (৫ আগস্ট ২০২৬) ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোঃ সামিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দলটি কোতোয়ালি থানার ঘোপ নওয়াপাড়া জামে মসজিদের সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ঘোপ নওয়াপাড়া এলাকার মোঃ সাহেব আলী ওরফে ফেলুর ছেলে মোঃ আল আমিনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় অপরাধীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *