কোটচাঁদপুরে ডিসি ও পুলিশ সুপারের উপস্থিতিতে চেক হস্তান্তর

কোটচাঁদপুরে ডিসি ও পুলিশ সুপারের উপস্থিতিতে চেক হস্তান্তর

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সামাজিক ও সামাজিক-ধর্মীয় সুরক্ষার ভিত মজবুত করার লক্ষ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে এককালীন অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে আয়োজিত অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পরিষদের অর্থায়নে এ কল্যাণমূলক চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নোমান হোসেন। জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে কর্মসূচীতে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান (পিপিএম-সেবা) এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডলসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও ধর্মীয় কেন্দ্রগুলোই একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো সংকট দূর হলে শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লি ও উপাসকদের যেমন দুর্ভোগ কমবে, তেমনি সামগ্রিক সেবার মানও বহুলাংশে বেড়ে যাবে।”

পরে আমন্ত্রিত অতিথিরা উপজেলার চিহ্নিত শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকা প্রতিনিধিদের হাতে বরাদ্দকৃত অনুদানের চেক তুলে দেন।

সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দ জেলা পরিষদের এমন দূরদর্শী ও উন্নয়নমুখী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাপ্ত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নিজ নিজ প্রতিষ্ঠানের জরুরি অবকাঠামোগত সংস্কার সম্পন্ন করা হবে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *