শৈলকুপায় নানাবাড়িতে বেড়াতে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

শৈলকুপায় নানাবাড়িতে বেড়াতে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় নানাবাড়িতে বেড়াতে এসে বিষধর সাপের দংশনে মরিয়ম নামের মাত্র ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) ভোরে উপজেলার হরিহরা গ্রামে ঘুমন্ত অবস্থায় এ দংশনের শিকার হয় শিশুটি। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মায়ের সঙ্গে হরিহরা গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল শিশু মরিয়ম। প্রতিদিনের মতো সোমবার রাতেও মায়ের পাশেই এক বিছানায় ঘুমিয়ে ছিল সে। ভোরে হঠাৎ ঘুম ভেঙে গেলে মরিয়ম তার মাকে উদ্দেশ্য করে অবোধ গলায় প্রশ্ন করে, ‘মা, তুমি কি আমাকে কামড়াইছো?’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ কথার পরপরই মরিয়মের মুখ দিয়ে অনবরত লালা পড়তে শুরু করে এবং সে তীব্র অসুস্থ হয়ে পড়ে। পরিজনরা সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এহেতেশাম শহিদ জানান, ভোরে শিশুটিকে অত্যন্ত আশঙ্কাজনক ও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরে বিষধর ‘কালাচ’ সাপের কামড়ের স্পষ্ট দুটি চিহ্ন সনাক্ত করা হয়। কালবিলম্ব না করে তাকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছিল। তবে শরীরের রগে বিষ ছড়িয়ে পড়ায় চিকিৎসাধীন অবস্থাতেই শিশুটির মৃত্যু হয়।

শিশু মরিয়মের এই আকস্মিক ও করুণ মৃত্যুতে নানাবাড়ি ও নিজ এলাকায় শোকের ছায় নেমে এসেছে।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *