কেশবপুর থানার ইতিহাসে প্রথম নারী ওসি হিসেবে রোকসানা খাতুনের দায়িত্ব গ্রহণ

কেশবপুর থানার ইতিহাসে প্রথম নারী ওসি হিসেবে রোকসানা খাতুনের দায়িত্ব গ্রহণ

শহিদ জয় :
যশোর জেলার কেশবপুর থানার প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোকসানা খাতুন। এর আগে তিনি যশোর আদালতের কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া খুলনা বিভাগের প্রথম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে নড়াইল জেলার নড়াগাতি থানার প্রথম নারী অফিসার ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণ করায় বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
এ বিষয়ে রোকসানা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আজকে দায়িত্ব গ্রহণ করছি। ইনশাল্লাহ পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখব।” এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য তিনি ২০০৩ সালে সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *