যশোরের কাগজ’ ও ‘সংবাদ’ কার্যালয়ে চুরি: পিসি-মনিটর গায়েব

যশোরের কাগজ’ ও ‘সংবাদ’ কার্যালয়ে চুরি: পিসি-মনিটর গায়েব

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের ম্যাকপাই হোটেলের সপ্তম তলায় অবস্থিত যশোরের কাগজ ও সংবাদ পত্রিকার কার্যালয়ে  চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় অফিসের গ্রিল কেটে  কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সংবাদ পত্রিকার যশোর জেলা প্রতিনিধি রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও অফিস বন্ধ করে সবাই চলে যান। সকালে এসে তারা দেখতে পান পাশের দেয়ালের গ্রিল কাটা এবং অফিসের ভেতরের জিনিসপত্র ওলটপালট করা হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখা যায়,  পত্রিকা অফিসের পাশেই অবস্থিত পরিত্যক্ত জাবির হোটেলের ভেতর দিয়ে চোরেরা উপরে উঠে আসে। এরপর অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তারা। অফিসের মালামাল এলোমেলো করে দুইটি পিসি ও তিনটি মনিটার নিয়ে যায়।

তিনি আরও জানান, কয়েকদিন আগেও একই কায়দায় একটি কিশোর গ্যাং চক্র অফিসে ঢোকার চেষ্টা করেছিল। সে সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার ধারণা, একই চক্র এবার পরিকল্পিতভাবে অফিসে ঢুকে কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করেছে।  ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ফাইল ছবি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *