কেশবপুরের বিদ্যানন্দকাটিতে নাশকতার প্রতিবাদে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ

কেশবপুরের বিদ্যানন্দকাটিতে নাশকতার প্রতিবাদে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ

হাফিজুর রহমান (কেশবপুর) প্রতিনিধি

তারিখ: ২৭ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহিংস তৎপরতা এবং নৈরাজ্যের প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, ভান্ডারখোলা বাবুর মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ভান্ডারখোলা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বাজারের ভেতরে গিয়ে শেষ হয়। আয়োজক নেতাদের দাবি অনুযায়ী, মিছিল ও সমাবেশে তিন থেকে চার হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে দেওয়া বক্তব্যে আবুল হোসেন আজাদ কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, দেশের মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের কোনো স্থান দেওয়া হবে না। সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে আটক করে বিচারের মুখোমুখি করার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস ও দপ্তর সম্পাদক ফারুক খান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গাজী কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম আসাদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক কর্মী এ বিক্ষোভে অংশগ্রহণ করেন। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

ঝিনাইদহ সদরে মোটরসাইকেল নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে দৌড়ে পালাল নেতাকর্মীরা

সাংগঠনিক কার্যক্রম জোরদারে যশোর জেলা যুবদলের প্রস্তুতি সভা সম্পন্ন

কোটচাঁদপুরে ৪২ পিস ইয়াবা ও ১৮ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক ব্যবসায়ী-সেবীদের পক্ষে কেউ তদবির করবেন না : কালীগঞ্জে আইনমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দীন গ্রেপ্তার

খুলনা থেকে প্রতারক দম্পতি আটক জব্দ মোটরসাইকেল, মোবাইল ও সিম

নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে যশোরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে কলাপাড়ায় মাঠ মহড়া : উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন

মহম্মদপুরে এমপি নেওয়াজ হালিমা আরলীর ঐচ্ছিক তহবিল থেকে সহায়তা পেল ৫০ পরিবার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *