হাফিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুরে কিডনি রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘উজ্জ্বল স্মৃতি সংসদ’। অসুস্থ এই ব্যক্তির চিকিৎসায় এগিয়ে আসার এ মানবিক উদ্যোগকে এলাকায় সাধুবাদ জানানো হয়েছে।
ফারুক হোসেন কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলতাপোল গ্রামের বাসিন্দা এবং মৃত মো. খলিলুর রহমানের ছেলে। তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করার লক্ষ্যেই উজ্জ্বল স্মৃতি সংসদের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
সহায়তা প্রদানকালে সংগঠনের সভাপতি মাসুদ পারভেজ শহীদ, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম ও মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক পল্লী চিকিৎসক সোহাগ বিশ্বাস, ধর্মবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সহধর্মবিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ ও সুজন দাস, সহপ্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস এবং শিক্ষাবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া সদস্য শহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, রুবেল হোসেন, কামরুল হোসেন, জুয়েল হোসেন, রবিউল ইসলাম, সবুজ ও সুফল সিংহসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অসহায় এক রোগীর পাশে দাঁড়িয়ে উজ্জ্বল স্মৃতি সংসদের এমন উদ্যোগ স্থানীয়ভাবে বেশ প্রশংসা কুড়িয়েছে। ছবি প্রতিবেদক।
