কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধি

তারিখ: ১১ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে আয়োজিত আট দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিক কালীগঞ্জ দামোদরপুর ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে শুভসূচনা করেছে খুলনা এসবিকে ফুটবল একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী পর্বে অতিথিরা মাঠে নেমে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করা হয়।

মাঠে গড়ানো মাঠের নির্ধারিত ৯০ মিনিটের মূল খেলায় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে চমৎকার ফুটবল শৈলী প্রদর্শন করে। তবে প্রথম ও দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে কোনো দলই প্রতিপক্ষের জাল ভেদ করতে সমর্থ হয়নি। ফলে ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ধারণে খেলা গড়ায় রোমাঞ্চকর টাইব্রেকারে। সেখানে শট নেওয়ার দক্ষতা দেখিয়ে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে খুলনা এসবিকে ফুটবল একাদশ। বিজয়ী দলের চমৎকার নৈপুণ্য প্রদর্শনের জন্য অধিনায়ক শিমুল ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

উদ্বোধনী খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ, তাঁকে সহযোগিতা করেন নায়মুর রহমান রানা, টুটুল হোসেন ও মারুফ হোসেন। পুরো ম্যাচজুড়ে ধারাবিবরণী দেন রবিউল ইসলাম। টুর্নামেন্টের প্রথম খেলাটি সরাসরি উপভোগ করতে মাঠজুড়ে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের ব্যাপক সমাগম ঘটে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, হারুনুর রশিদ মোল্লা, ইলিয়াস রহমান মিঠু, মিজানুর রহমান লাল্টু ও পৌর বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। সার্বিক অনুষ্ঠান ও মাঠ পরিচালনায় ছিলেন তৌফিকুজ্জামান কাজল। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগের ৪ নেতাসহ ৬জন গ্রেপ্তার

কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : অষ্টম শ্রেণিকে হারিয়ে নবম শ্রেণির জয়

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সংস্কারকাজে হরিলুট!

গণতন্ত্রের অনন্য দৃষ্টান্ত যশোর নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির : এক মঞ্চে সব চেয়ারম্যান প্রার্থী

কোটচাঁদপুরে মাদকসেবীসহ ৬জন গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে ৩ যুবকের কারাদণ্ড

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও টায়ার পুড়িয়ে পিকেটিং : হরতাল সমর্থনে ককটেল বিস্ফোরণ ও লাঠিসোঁ...

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে কোটচাঁদপুর সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা

কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেফতার ২

নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু নিশ্চিতের প্রত্যয়ে কালীগঞ্জে ইন্টারভেনশন ইউনিটের উদ্বোধন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *