কালীগঞ্জে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কালীগঞ্জে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম বলিদাপাড়া মাদরাসার সার্বিক ব্যবস্থাপনায় হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ‘আলোকিত মানুষের সন্ধানে’ ৬ষ্ঠ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় বলিদাপাড়া মাদরাসা প্রাঙ্গণে এক আনন্দঘন ও ভাবগম্ভীর পরিবেশে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধাপে বিজয়ী ২৭ জন হিফজ প্রতিযোগীর হাতে ক্রেস্ট, সনদ ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের পুরস্কৃত করেন আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম বলিদাপাড়া মাদরাসার শ্রদ্ধেয় পরিচালক মাওলানা ওসমান গণী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ যশোরী, হাফেজ মাওলানা মাহবুব হাসান, জাহিদ হাসান, ইমরান হোসাইন, প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সম্মানীয় সদস্যবৃন্দ এবং এলাকার প্রবীণ আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণী পর্বে বক্তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ও ভাবধারা নতুন প্রজন্মের কোমলমতি শিশু-কিশোরদের হৃদয়ে প্রথিত করতে এ জাতীয় প্রতিযোগিতা অতুলনীয় ভূমিকা রাখছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবল কোরআন হিফজেই উৎসাহিত হচ্ছে না, বরং তাদের মাঝে ইসলামী সংস্কৃতি, উচ্চ নৈতিকতা ও উত্তম মানবিক মূল্যবোধ গড়ে উঠছে।

বক্তারা প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী কোমলমতি হাফেজ ও তাঁদের শিক্ষক-অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান এবং আগামী দিনে আরও ব্যাপক ও জাঁকজমকপূর্ণ পরিসরে এই কোরআনি আয়োজন অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *