কালীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত : উদ্যোক্তাদের মাঝে  সাড়ে ১২ লাখ টাকার চেক বিতরণ

কালীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত : উদ্যোক্তাদের মাঝে সাড়ে ১২ লাখ টাকার চেক বিতরণ

মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ)

‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে

আজ রবিবার বেলা ১০টায় উপজেলা পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর কালীগঞ্জ কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে দেশের যুবসমাজের ভূমিকা অপরিসীম। বর্তমান সরকার যুবসমাজকে দক্ষ নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করেছে। সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন সফল যুব উদ্যোক্তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে মোট সাড়ে ১২ লাখ টাকার ঋণের চেক বিতরণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা যুব উন্নয়ন অফিসার শরিফ মো. মফিজুর রহমান ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সমবায় সমিতির প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে নাট্য ও সংস্কৃতির নিবেদিতপ্রাণ সাধক শ্যামলের স্মৃতিচারণায় বিশিষ্টজনেরা

যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে কোটচাঁদপুরে যুব দিবস উদযাপিত

গণভোটের রায় না মেনে জনগণকে অপমান করেছে বর্তমান সরকার : ঝিনাইদহে ডা. শফিকুর রহমান

৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ঘরে ফিরব না : কালীগঞ্জে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কালীগঞ্জে ৮২০ বস্তা সারবোঝাই ট্রাক খাদে : অল্পের জন্য রক্ষা পেলেন চালক

যশোর–ঝিনাইদহে ১১ দলের লংমার্চে বিশাল জনস্রোত : রাজপথে ব্যাপক শক্তির মহড়া

কোটচাঁদপুরে এইচএসসির ফলাফলে কলেজে হতাশা ও আলিমে সাফল্য!

কোটচাঁদপুরের আইন-শৃঙ্খলার চরম অবনতি মোবাইল চুরির অভিযোগে দুই যুবক আটক

চাঁদাবাজি বা 'হেডাম' দেখিয়ে বিএনপি করা যাবে না-কালীগঞ্জে রাশেদ খান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *